কালীগঞ্জে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।শনিবার (৩১ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাপক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ, শিক্ষা প্রকৌশলী সাইফুর রহমান শাকিল, বালীগাঁও উচ্চ বিদ্যালয়েল শিক্ষার্থী নূর মোহাম্মদ প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































